Skip to main content

Get to Know Us

About the Madrasah

Home / About Us

হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রাঃ)-এর পুণ্যভূমি মৌলভীবাজার বহু ইতিহাস ও ঐতিহ্যের ধারক। মৌলভীবাজার নগরীর মধ্যবর্তী স্থানে স্বমহিমায় অধিষ্ঠিত অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ‘কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল’ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা। প্রায় অর্ধশত বছরের ঐতিহ্য ধারণ করে অগণিত জ্ঞানী ও গুণীর সূতিকাগার এ শিক্ষাপ্রতিষ্ঠান।

বর্তমানে আলিম শ্রেণিসহ কামিল (স্নাতক), স্নাতক (সম্মান) ও মাস্টার্স কোর্সে অধ্যয়নরত দেড় হাজার ছাত্র-ছাত্রীর কলরবে মুখরিত এ প্রতিষ্ঠান। তাদের লালিত স্বপ্ন, প্রজ্ঞা ও মেধার বিকাশকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিবার বিশ্বমানের শিক্ষায় বিকশিত হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গৌরবান্বিত এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ১৯৮৪ সাল।

আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার মানোন্নয়ন এবং শ্রেণি-পাঠদান কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি তার জ্ঞানগৌরবের ঐতিহ্যকে ধারণ করে আলিম শ্রেণি থেকে কামিল (স্নাতকোত্তর) শ্রেণি পর্যন্ত সকল পর্যায়ে ডিজিটাল পদ্ধতিতে শ্রেণি-পাঠদান কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে আলিম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক ডিজিটাল শ্রেণিকক্ষের প্রবর্তন করা হয়েছে এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা এবং তাদের নান্দনিক ও সৃজনশীল চিন্তার বিকাশের জন্য উচ্চমাধ্যমিক শ্রেণিতে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণপূর্বক পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশের আধুনিক শিক্ষানীতির প্রবর্তক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের স্মৃতিবিজড়িত এ প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের আধুনিক অবকাঠামোগত সকল প্রায়োগিক সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়ে একটি মহাপরিকল্পনার আওতায় আনা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে নতুন অঙ্গিকে প্রতিষ্ঠানটির সজ্জিতকরণের কাজ সমাপ্ত হয়েছে। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাক্তন মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাঁকে জানাই আমাদের হৃদয়ের উষ্ণ অভিনন্দন।

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শ্রেণি থেকে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—সকল পর্যায়ে ফলাফলের কৃতিত্বে প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত রেখে অগ্রসর হচ্ছে। শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্যের অবিরাম ধারাকে অব্যাহত রাখতে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সত্য, সুন্দর ও মঙ্গলের আলোকবর্তিকাস্বরূপ একটি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। এর ফলে জ্ঞানচর্চার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা সৃষ্টিশীল ও কল্যাণময় ব্রতে জেগে উঠবে—এটুকুই আমার অন্তরের বাসনা।

পরম করুণাময়ের কাছে প্রার্থনা, সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রেখে আমরা যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।

বিভাগসমূহ

ইবতেদায়ী ও দাখিল

প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ইসলামী ও সাধারণ শিক্ষার ভিত্তিমূলক পাঠক্রম।

আলিম

উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা (প্রথম ও দ্বিতীয় বর্ষ)।

ফাজিল (অনার্স)

স্নাতক সমমানের ডিগ্রি কর্মসূচি।

কামিল (মাস্টার্স)

স্নাতকোত্তর সমমানের ডিগ্রি—মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর।